A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদজগতে প্রাধান্য বিস্তারকারী…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৪৫🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদজগতে প্রাধান্য বিস্তারকারী সর্বোন্নত উদ্ভিদসমূহ সাধারণত বীজের মাধ্যমে বংশবিস্তার করে এবং এদের বীজ ফলদ্বারা আবৃত থাকে। অথচ এদের পূর্বসূরী উদ্ভিদসমূহের অধিকাংশই আজ বিলুপ্ত যাদের বীজ হলেও ফলদ্বারা আবৃত থাকে না।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কী যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই পুষ্প প্রতীক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অতীতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায় এর সাথে জীবন্ত কোনো প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলে। Cycadales বর্গের অন্তর্গত বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে যা পৃথিবীতে মেসোজোয়িক যুগে বর্তমান ছিল। কিন্তু বর্তমানকালে জীবিত নগ্নবীজী উদ্ভিদ Cycas এর অতীতে বিলুপ্ত সাইকাডোফিলিকেলিস ও বেনিটাইটেলিস বর্গের অন্তর্গত উদ্ভিদ প্রজাতির সাথে অনেক মিল থাকায় সাইকাসকে (Cycas) জীবন্ত জীবাশ্ম বলা হয়। ۱

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত পূর্বসূরী উদ্ভিদসমূহ বলতে নগ্নবীজী উদ্ভিদকে নির্দেশ করেছে। নগ্নবীজী উদ্ভিদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যা লক্ষ্য করলে আমি উদ্ভিদসমূহকে শনাক্ত করতে পারব। নিচে তা উল্লেখ করা হলো-

১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
২. রেণুপত্র অর্থাৎ স্পেরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে।
৩. মেগাস্পোরোফিল-এ কোনো গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়।
৪. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
৫. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
৬. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
৭. জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।
৮. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই সস্য হ্যাপ্লয়েড (n) এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশে উল্লেখিত উদ্ভিদসমূহ হলো যথাক্রমে আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ। নিচে আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্যগুলো বিশ্লেষণ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদজগতে প্রাধান্য বিস্তারকারী…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”