A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উক্ত যন্ত্রটির সাথে…’ রাজশাহী বোর্ড ২০২৪ – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উক্ত যন্ত্রটির সাথে 12.5 kW এর তড়িৎ মোটর সংযুক্ত করে দেয়া হলো।

উত্তর:

বেলনাকার ধাতব দণ্ডের উপর ঘন ও সন্নিবিষ্টভাবে অন্তরীত তামার তার প্যাঁচিয়ে তৈরিকৃত একটি তড়িৎ চৌম্বকীয় ব্যবস্থা যার কুণ্ডলীর দু'প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহিত হলে দণ্ড চুম্বচকের মেরুর ন্যায় চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাকে সলিনয়েড বলে।

উত্তর:

এক্স-রে এর পরিবর্তে আল্ট্রাসনোগ্রাম করা হয়। কারণ- এক্স-রে বা এক্স-রশ্মি এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে কয়েক হাজার গুণ ছোট। অর্থাৎ এর শক্তি দৃশ্যমান আলোর কয়েক হাজার গুণ বেশি। এর তরঙ্গদৈর্ঘ্য 10-10 m বা এর চেয়ে কম। এক্স রশ্মি বিকিরণ শরীরের জন্য ক্ষতিকর। কারণ এটি শরীরের মাংস ভেদ করে স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া ইত্যাদি ছবি তুলতে পারে। সাধারণত গর্ভবতী নারীদের তলপেটে এক্স-রে করা হয় না কারণ ভূণের ক্ষতি হতে পারে।
কিন্তু আল্ট্রাসনোগ্রামে শব্দ তরঙ্গের প্রতিফলনের দ্বারা ছবি তোলা যায়। যে ট্রান্সডিউসারের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের (1 – 10 মেগা হার্টজ) শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয় সেটিকে ক্রমাগত ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিফলিত তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কোনো স্থানের ছবি তোলা হয়। এ ধরনের আল্ট্রাসনোগ্রাফিতে ক্ষতিকর বিকিরণ থাকে না বলে এক্স-রে এর পরিবর্তে আলট্রাসনোগ্রাম ব্যবহার করা হয়।

উত্তর:

এখানে, প্রাইমারি কয়েলের ভোল্টেজ,

Vp=200 V

প্রাইমারি কয়েলের পাকসংখ্যা,

np=800

সেকেন্ডারি কয়েলের পাকসংখ্যা,

ns=6000

সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ,

Vs=?

 

আমরা জানি,

ট্রান্সফর্মারের ক্ষেত্রে

VpVs=npns

বা, Vs=nsnp×Vp

বা, Vs=6000800×200

=1500 V

সুতরাং, আউটপুট এ তড়িৎ বিভব = 1500 V (Ans.)

উত্তর:

এখানে,
প্রাইমারি কুণলীর ভোল্টেজ,

Vp=200 V

প্রাইমারি কুণ্ডলীর পাকসংখ্যা,

np=800

প্রাইমারি কুণ্ডলীর তড়িৎপ্রবাহ,

Ip=60 A

সেকেন্ডারি কুণ্ডলীর পাকসংখ্যা,

ns=6000

 

এখন, সেকেন্ডারি কুন্ডলীর ভোল্টেজ, Vs হলে

আমরা জানি,

VsVp=nsnp

বা, Vs=nsnp×Vp

বা, Vs=6000800×200

বা, Vs=1500 V

আবার সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ Is হলে

আমরা জানি, IsIp=npns

বা, Is=npns×Ip

বা, Is=8006000×60=8 A

সেকেন্ডারি কুণ্ডলীতে আবিষ্ট মোট ক্ষমতা

Ps=VsIs=1500×8=12000 W=12 kW

এখন, দেওয়া আছে ট্রান্সফর্মারটির আউটপুট এর সাথে 12.5 kW এর একটি মোটর সংযুক্ত করা আছে। যা আউটপুটে প্রাপ্ত মোটরটির ক্ষমতা 12 kW এর চেয়ে বেশি। সুতরাং তড়িৎ মোটরটি কার্যকর হবে না।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উক্ত যন্ত্রটির সাথে…’ রাজশাহী বোর্ড ২০২৪ – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, পদার্থবিজ্ঞান (এসএসসি)”