A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উপপর্যায় ‘X’: হোমোলোগাস…’ বরিশাল বোর্ড ২০২২ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — কোষ বিভাজন🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উপপর্যায় ‘X’: হোমোলোগাস ক্রোমোসোম জোড়া সৃষ্টি করে।

উপপর্যায় ‘Y’: নন-সিস্টার ক্রোমাটিড অংশ বিনিময় করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোষ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয় ।।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি কোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এ তিনটি কাজের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে।

কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত যথা- ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় ও এম ফেজ বা মাইটোসিস বিভাজন পর্যায়।হাওয়ার্ড ও পেল্ক এই কোষচক্রের প্রস্তাব করেন ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে নির্দেশিত X উপপর্যায় হলো জাইগোটিন।

মায়োসিস ১ বিভাজনের প্রোফেজ-১ পর্যায়ের জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম জোড়া সৃষ্টি হয়।

নিচে এর চিত্র দেয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উপপর্যায় 'Y' এ নন-সিস্টার ক্রোমাটিড অংশ বিনিময় করে।অর্থাৎ এটি ক্রসিং ওভার।

এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড-এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। এটি মায়োসিস-১ এর প্যাকাইটিন উপপর্যায়ে হয়ে থাকে। ক্রসিং ওভার জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রসিং ওভার দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হয়ে থাকে।ক্রসিং ওভারের সময় হোমোলোগাস ক্রোমোজোম তাদের ক্রোমোজোমের অংশ একে অপরের সাথে আদান-প্রদান করে থাকে।

জীবের বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব-

১। ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়।

২। জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়।

৩। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে বৈচিত্র্য আসে, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা সৃষ্টি হয়, নতুন প্রজাতি সৃষ্টি হয়।

৪। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যবিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়।, ফলে ফসলি উদ্ভিদের উন্নতি হয়।

৫। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা যায় ।

৬। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। কারণ, ক্রোমোসোম দেহে জিনের রেখাকার বিন্যাস/অবস্থান প্রমাণে বা ক্রোমোসোম ম্যাপিং-এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়।

৮। জেনেটিক ম্যাপ তৈরি করা।

৯। ক্রোমোসোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়।

 সুতরাং জীবের বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব অপরিসীম ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উপপর্যায় ‘X’: হোমোলোগাস…’ বরিশাল বোর্ড ২০২২ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”