| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উপরের চিত্রে ইনপুট…’ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

উপরের চিত্রে ইনপুট রোধ 20.
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
নিষিদ্ধ ব্যান্ডঃ কোনো কঠিন পদার্থের কেলাসে বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি যে সীমা বা পাল্লার মধ্য অবস্থান করে তাকে শক্তি ব্যান্ড বলে। শক্তির যে সীমার মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না তাকে নিষিদ্ধ ব্যান্ড বলে।
তড়িৎ উৎসের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তকে যথাক্রমে, ডায়োড জাংশনের p ও n-অঞ্চলের সাথে যুক্ত করা হলে তাকে সম্মুখী বায়াস বলে। এতে n-অঞ্চলে উৎসের ঋণাত্মক প্রাপ্ত থেকে ইলেকট্রন এসে নিঃশোষিত অঞ্চলের ধনাত্মক আয়নের সাথে যুক্ত হয় ফলে এর বিভব হ্রাস পায়। আবার, উৎসের ধনাত্মক প্রান্ত p - অঞ্চল থেকে ইলেকট্রন গ্রহণ করার ফলে নিঃশোষিত অঞ্চলে হোলের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে বিভব বৃদ্ধি পায়। এতে জাংশনের দু'পাশের বিভব পার্থক্য এবং নিঃশোষিত অঞ্চলের পুরুত্ব হ্রাস পায়।
বায়াসহীন অবস্থায় ভ্যাংশনের দুই পাশের বিভব পার্থক্য Vb এবং প্রযুক্ত বিভব V হলে সম্মুখী ঝোঁক অবস্থায় জাংশনের দুই পাশে বিভব পার্থক্য হয় (Vb-V)
সম্মুখী ঝোঁক অবস্থা।
উদ্দীপক হতে,
IB = 100μA= 100 × 10-6A
IC = 30 mA= 30 × 10-3A
IE = IC + IB
= 30 × 10-3 + 100 × 10-6
= 3.01 × 10-2A
আমরা জানি,
সাধারণ নিঃসরক বর্তনীর ক্ষেত্রে-
প্রবাহ বিবর্ধন গুণক,
উদ্দীপক অনুযায়ী,
বেস কারেন্ট, IB = 100μA = 100 × 10-6A
কালেক্টর কারেন্ট, IC = 30 mA = 30 × 10-3A
আমরা জানি,
কমন ইমিটার সংযোগ বর্তনীর ক্ষেত্রে-
প্রবাহ বিবর্ধন গুণক,
উপরের বর্তনীতে 300% বিভব লাভ সম্ভব