| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উপরের P -…’ বরিশাল বোর্ড ২০২৩ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

উপরের P – V চিত্রটি একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে।
সমোষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না কারণ নিম্নে ব্যাখ্যা করা হলঃ
যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ∆U = 0। এ কারণে সমোষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না।
দেওয়া আছে,
উৎসের তাপমাত্রা, T1 = 500°C=773K
গ্রাহকের তাপমাত্রা, T2= 200°C = 473K
গ্রাহকের তাপ, Q2 = 600J
উৎসের তাপ, Q1 =?
আমরা জানি,
এখন,
AB অংশে এনট্রপির পরিবর্তন,
অর্থাৎ, সমোষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন 1.2685 J
(Answer)
দেওয়া আছে,
উৎসের তাপমাত্রা, T1 = 500°C = 773 K
গ্রাহকের তাপমাত্রা, T2 = 200°C = 473 K
কর্মদক্ষতা η =?
আমরা জানি,
কর্মদক্ষতা 1.5 গুণ করলে পরবর্তী কর্মদক্ষতা,
η` = 38.81% × 1.5
= 58.215%
= 0.58215
ধরি,
পরবর্তী তাপ গ্রাহকের তাপমাত্রা T2`
এখন,
অর্থাৎ, উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 49.998°C হলে ইঞ্জিনের দক্ষতা 1.5 গুণ হবে।
(Answer)