| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উৎপত্তিগত দিক থেকে…’ হলিক্রস কলেজ ২০২৬ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

উৎপত্তিগত দিক থেকে ‘জাতি’ ও ‘জাতীয়তা’ বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্ট্রা হলেন ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়।
দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।
উদ্দীপকের আলোকে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপকে উল্লেখিত জাতি গঠনের উপাদান অর্থাৎ ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদান ছাড়াও আরও অনেক উপাদান রয়েছে।
জাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে নির্দেশ করে যারা একই ভৌগোলিক সীমায় বসবাস করে এবং যাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যগত ও রাজনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। এর পাশাপাশি জাতি সৃষ্টিতে রাজনৈতিক সংগঠন থাকা আবশ্যক।।
উদ্দীপকে বর্ণিত জাতি গঠনে ভাষা ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এগুলোই যথেষ্ট নয়। জাতি সৃষ্টিতে আরও কিছু উপাদান আছে। জাতি গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভূখণ্ডে বহুদিন ধরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে গভীর ঐক্যবোধ গড়ে ওঠে। আবার বংশগত ঐক্য তথা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে এমন এক সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। জাতীয়তার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ধর্মীয় ঐক্য। অর্থনৈতিক ঐক্যও জাতি গঠনে ভূমিকা রাখে। অভিন্ন অর্থনৈতিক স্বার্থের কারণে কোনো জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করতে পারে। জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর উপাদান হলো ভাবগত ঐক্য। কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে অন্যান্য ঐক্য না থাকলেও শুধু ভাবগত ঐক্যের ভিত্তিতে জাতি গড়ে উঠতে পারে।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, জাতি গঠনে ভাষা ও সংস্কৃতিগত ঐক্যের পাশাপাশি আরও অনেক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো জাতি গঠনে যথেষ্ট নয়।