A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ভার্নিয়ার স্কেল দিয়ে…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৭🏢 প্রতিষ্ঠান: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ভার্নিয়ার স্কেল দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপের সময় প্রধান স্কেল পাঠ ও ভার্নিয়ার সমপাতন যথাক্রমে 4 cm এবং 6 পাওয়া গেলো। (ভার্নিয়ার ধ্রুবক = 0.01 cm)

উত্তর:

যেকোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

উত্তর:

বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয়। একে প্রকাশ করতে ভর ও ত্বরণের দরকার হয়।
নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি, বল = ভর × ত্বরণ।
এখানে ভর মৌলিক রাশি ঠিকই; কিন্তু ত্বরণ লব্ধ রাশি। কারণ ত্বরণ স্বাধীন বা নিরপেক্ষ নয়। ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয় । অর্থাৎ

সুতরাং বলকে প্রকাশের জন্য ভর, সরণ ও সময় এ তিনটি মৌলিক রাশি প্রয়োজন। তাই বল একটি লব্ধ রাশি এবং বলের একককে লব্ধ একক বলা হয়।

উত্তর:

এখানে, প্রধান স্কেল পাঠ, M=4 cm
ভার্নিয়ার সমপাতন, V = 6
ভার্নিয়ার ধ্রুবক, VC =0.01 cm
∴ গোলকের ব্যাস, d=M+V×VC

=4+6×0.01=4.06 cm=0.0406 m

আমরা জানি, গোলকের আয়তন, V =16π d3

=16×3.1416×(0.0406)3
=3.504×105 m3

অতএব, গোলকটির আয়তন 3.504×105 m3.

উত্তর:

যেহেতু, ব্যাসের পরিমাপ cm-এ দেওয়া আছে, তাই পরিমাপে ত্রুটি ±0.5 cm হতে পারে।
∴ সর্বোচ্চ ব্যাস, d1=(4.06+0.5)cm=4.56 cm=0.0456 m
সর্বোচ্চ ক্ষেত্রফল, A1=πd12=π×(0.0456)2 m2=6.53×103 m2
সর্বোচ্চ আয়তন, V1=16πd13=16π(0.0456)3 m3

=4.965×105 m3

∴ সর্বনিম্ন ব্যাস, d2=(4.060.5)cm=3.56 cm=0.0356 m
সর্বনিম্ন ক্ষেত্রফল, A2=πd22=π×(0.0356)2 m2=3.98×103 m2
সর্বনিন্ন আয়তন, V2=16π d23=16π×(0.0356)3 m3

=2.36×105 m3

গোলকের ক্ষেত্রফল, A=πd2=π×(0.0406)2=5.18×103 m2
গোলকের আয়তন, V=3.504×105 m3 [‘গ’ হতে]
∴ ক্ষেত্রফলের ত্রুটি =A1A=(6.53×1035.18×103)m2

=1.35×103 m2

অথবা, AA2=(5.18×1033.98×103)m2

=1.2×103 m2

∴ বড়োটি নিলে ক্ষেত্রফলের ত্রুটি =1.35×103 m2
∴ ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি =1.35×1035.18×103×100%=26.06%
আয়তনের ত্রুটি =V1V=(4.965×1053.504×105)m3

=1.461×105 m3

অথবা, VV2=(3.504×1052.36×105)m3

=1.144×105 m3

∴ বড়েটি নিলে আয়তনের ত্রুটি =1.461×105 m3
∴ আয়তনের আপেক্ষিক ত্রুটি =1.461×1053.504×105×100%=41.7%
ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আয়তনের আপেক্ষিক ত্রুটি
সুতরাং, গোলকটির পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি সমান হবে না ।

16 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ভার্নিয়ার স্কেল দিয়ে…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”