| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
কোনো গ্যাসকে উচ্চচাপে সংকুচিত করে হঠাৎ বড় পাত্রে ছেড়ে দিলে গ্যাসটির তাপমাত্রা কিছুটা হ্রাস পায়; এ প্রভাবকে জুল থমসন প্রভাব বলে।
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে সংশ্লিষ্ট দ্রবের এক দশমাংশ মোল বা 0.1 mol দ্রবীভূত থাকলে এ দ্রবণকে ডেসিমোলার ( 0.1 M ) দ্রবণ বলে। যেহেতু এই দ্রবণের প্রতি লিটারে দ্রবের নির্দিষ্ট পরিমাণ থাকে এবং দ্রবের এই পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে। তাই ডেসিমোলার ( 0.1 M) দ্রবর্ণ একটি প্রমাণ দ্রবণ। এখন এর ডেসিমোলার ( 0.1 M) দ্রবণে প্রতি লিটার আয়তনে 0.1 মোল বা দ্রবণ দ্রবীভূত থাকে, যা জানা ও নির্দিষ্ট। সুতরাং 0.1 একটি প্রমাণ দ্রবণ
এর আণবিক ভর
A পাত্রের গ্যাসের মোল সংখ্যা,
এখানে,
B গ্যাসের ক্ষেত্রে, মোল সংখ্যা,
এখানে,
৩য় পাত্রে, A গ্যাসের আংশিক চাপ,
এখানে,
দেখা যাচ্ছে,
অর্থাৎ (1) নং উদ্দীপকের ৩য় পাত্রে চাপের পার্থক্য =
উদ্দীপকের Y গ্যাসরেখাটি বাস্তব গ্যাসরেখা এবং X গ্যাস রেখাটি আদর্শ গ্যাস রেখা। নিচে রেখা দুটি ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করা হলো-
বাস্তব গ্যাস রেখা আদর্শ আচরণ থেকে বিচ্যুতির তথা লেখচিত্র ভিন্নতার কারণ মূলত দুটি (১) আয়তন ত্রুটি (২) চাপ ত্রুটি।
১. আয়তন ত্রুটি: গ্যাসপাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য। কিন্তু উচ্চ চাপে অণুসমূহের মোট আয়তন মোটেই নগণ্য নয়। উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরল এবং এমনকি কঠিনেও পরিণত করা যায়। তরল'ও কঠিন অবস্থায় বস্তুর আয়তন থাকবে। এছাড়াও প্রমাণ তাপমাত্রা ও চাপে। মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ যত নগণ্যই হোক না কেন গ্যাস অণুসমূহের একটি নিজস্ব আয়তন আছে! আর তাই, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না।
২. চাপ ত্রুটি: 'অণুসমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। ধারণাটি ঠিক নয়। চাপ প্রয়োগ করলে এবং তাপমাত্রা হ্রাস করলে গ্যাসসমূহ তরলে পরিণত হয়। এ তথ্য প্রমাণ করে যে, গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর রয়েছে। আর এ আন্তঃআণবিক আকর্ষণের জন্য গ্যাসের চাপ আদর্শ গ্যাসের সমীকরণে P ধরলে বাস্তব গ্যাসের জন্য তা হবে কিছু বেশি যথা, P + আন্তঃআণবিক শক্তি। সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ বল বিবেচনা না করলে বাস্তব গ্যাস 'আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না তথা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়।
উপরোক্ত দুটি কারণে বাস্তব গ্যাস রেখা আদর্শ গ্যাস রেখা থেকে, বিচ্যুত হয় অর্থাৎ গ্যাসদ্বয়ের গ্রাফচিত্র ভিন্ন হয়।