A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘W₁ ও W₂…’ বরিশাল বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

W₁ ও W₂ দুটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা যথাক্রমে 12 m ও 10 m এবং ব্যাস যথাক্রমে 1.8 m ও 2m ।  X₁ ও X₂ দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 75% ও 65% । X₁ পাম্পটি W₁  কুয়াকে 24 মিনিটে পানিশূন্য করতে পারে।  X2 পাম্পের ক্ষমতা 2.5 HP.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সময়ের সাথে যে বলের মানের ও দিকের অথবা যেকোনো একটির পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, m ভরের একটি বস্তুকে A বিন্দু হতে B বিন্দুতে আনা হলো। এর ফলে বস্তুটির উল্লম্ব সরণ হলো h ।

বস্তুটির স্থানান্তর (1) নং বা (2) নং বা (3) নং যেকোনো পথে হোক না কেন প্রত্যেক পথেই অভিকর্ষীয় বল F = mg খাড়া নিচের দিকে ক্রিয়া করে। বস্তুটিকে যেকোনো পথে A হতে B-তে আনলে অভিকর্ষ বল দ্বারা প্রতিটি পথেই সম্পন্ন কাজ হবে, W₁ = - mgh

আবার, বস্তুটিকে যেকোনো পথে B বিন্দু হতে A বিন্দুতে স্থানান্তর করা হলে, অভিকর্ষ বল দ্বারা সম্পন্ন কৃতকাজ হবে, W2=mgh

∴ A হতে B তে যেয়ে আবার A তে আসতে মোট কৃতকাজ, W = W₁ + W2

= -mgh + mgh = 0

কাজেই অভিকর্ষীয় বল সংরক্ষণশীল বল।

যেহেতু অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষীয় বল সেহেতু মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

X1 পাম্পের জন্য, W, কুয়ার গভীরতা, h=12 m 

ব্যাসার্ধ, r=1.8 m2=0.9 m 

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

কুয়ার সম্পূর্ণ পানির ভর,

m=Vρ=πr2hρ=3.1416×(0.9 m)2×12 m×1000 kg m−3=30536.352 kg

 

সময়, t=24 min=24×60 s=1440 s

কুয়ার গড় সরণ, h′=12 m2=6 m

X1 পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P′= ?

 

আমরা জানি, 

P′=mgh′t=30536.352 kg×9.8 m s−2×6 m1440 s=1246.901 W

 

X1 পাম্পের  কর্মদক্ষতা, η1=75%=0.75
X1 পাম্পের প্রদত্ত ক্ষমতা, P= ?

 

আমরা জানি, η1=P′P

 

বা, P=P′η1=1246.901 W0.75=1662.535 W

 

অতএব, X, পাম্পের ক্ষমতা 1662.535 W.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

W2 কুয়ার ক্ষেত্রে,

গভীরতা, h′=10 m

ব্যাসার্ধ, r′=2 m2=1 m

পানির ঘনত্ব ρ=1000 kg m−3

 

W₂ কুয়ার পানির ভর,

m′=V′ρ=πr′2 h′ρ=3.1416×(1 m)2×10 m×1000 kg m−3=31416 kg

 

X2 পাম্পের  প্রদত্ত ক্ষমতা, P1=2.5HP=1865 W

কর্মদক্ষতা, η2=65%=0.65

X2 পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P1= ?

 

আমরা জানি,

η2=P1′P1

বা. P1′=η2×P1
বা, Pi′=0.65×1865 W=1212.25 W

 

কুয়াটি পানিশূন্য করতে X₂ পাম্পের প্রয়োজনীয় সময়, t1 = 

 

W₂ কুয়ার গড় সরণ, h1′=10 m2=5 m

 

আমরা জানি, P1′=m′gh1′t1′

বা. L1=m′gh1′P1′
বা, t1=31416 kg×9.8 ms−2×5 m1212.25 W=1269.857 s

 

'গ' হতে পাই,

X₁ পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা, P' = 1246.901 W

কুয়াটি পানি শূন্য করতে X₁ পাম্পের প্রয়োজনীয় সময়, t2 = ?

আমরা জানি, P′=m′gh′t2

বা, i2=m′gh′P′
বা, t2=31416 kg×9.8 m s−2×5 m1246.901 W=1234.568 s

 

এখানে, t1 ≠ t2

সুতরাং, X₁  এবং X₂ পাম্প দ্বারা W₂ কুয়াকে একই সময়ে পানিশূন্য করা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘W₁ ও W₂…’ বরিশাল বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”