A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[W.Y ও Z.…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৯৫🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[W.Y ও Z. প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়।]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- "নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।” 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

FeCl2 এর চেয়ে FeCl3 এর গলনাঙ্ক কম। কারণ ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার ক্ষুদ্র ও চার্জ বেশি হলে অধিক পোলারায়নের কারণে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। সমযোজী যৌগের গলনাঙ্ক কম হয়। FeCl2 ও FeCl3 যৌগদ্বয়ের অ্যানায়ন একই (Cl−)। কিন্তু ক্যাটায়ন একই হওয়া সত্ত্বেও এদের আকার ও চার্জ ভিন্ন। FeCl3 যৌগের Fe3+ আয়নের আকার Fe2+ অপেক্ষা ছোট এবং চার্জ বেশি। এজন্য FeCl2 অণুর কেন্দ্রীয় Fe2+ আয়নের আকার বড় ও চার্জ কম হওয়ায় FeCl2 এর গলনাঞ্চ বেশি। অন্যদিকে, FeCl3 যৌগে পোলারায়ন অধিক ঘটে। পোলারায়ন বেশি হওয়ায় সমযোজী বৈশিষ্ট্য প্রকট হয় এবং গলনাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ FeCl2 এর চেয়ে FeCl3 এর গলনাঙ্ক কম হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Z মৌলটি ফসফরাস (P)। P(15) অষ্টক সম্প্রসারণ ঘটায়। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো-

ফসফরাস (P) এর ইলেকট্রন বিন্যাস করলে পাই,

 

P(15)→1s22s22p63s23px13py13pz1

 

 

উত্তেজিত অবস্থায়,

 

P∗(15)→1 s22 s22p63 s13px13py13pz13 dxy1

 

 

অন্যদিকে ক্লোরিনের (Cl) ইলেকট্রন বিন্যাস,

 

Cl(17)→1 s22 s22p63 s23px23py2−3pz1

 

Pটি এর যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন উদ্দীশিত অবস্থায় 3 dxy অরবিটালে উন্নীত হয়। ফলে P এর যোজ্যতা স্তরে 5 টি বিজোড় ইলেকট্রন 5টি Cl পরমাণুর সাথে বন্ধন গঠনের মাধ্যমে PCl5 যৌগ উৎপন্ন করে। ফলে ফসফরাসের বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়ে 10টি হয় । অর্থাৎ ফসফরাসের অষ্টক সম্প্রসারণ ঘটে।

এভাবে P মৌলটি PCl5 যৌগ গঠনের মাধ্যমে অষ্টক সম্প্রসারণ ঘটায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের  তথ্যমতে, W2Y যৌগটি H2O । H2O যৌগের সাথে H+ যুক্ত করলে বন্ধন কোণের পরিবর্তন হয়ে যাবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

H2O যৌগের সাথে H+ যুক্ত করলে H3O+ হয়।

H2O ও H3O+উভয় যৌগে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন (O)। এর ইলেকট্রন বিন্যাসO(8)=1 s22 s22px22pv′2n′

দেখা যাচ্ছে যে, H2O অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 2টি এবং মুক্তজাড় ইলেকট্রন 2টি। অপরদিকে H3O+ আয়নের বন্ধন জোড় ইলেকট্রন 3 টি এবং মুক্ত জোড় ইলেকট্রন 1টি। VSEPR তত্ত্বানুসারেমুক্তজোড় - বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ ক্রম :

lonepair−lonepair>lonepair−bondpair>bondpair−bondpair দেখা যাচ্ছে, H2O অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা H3O+আয়নের তুলনায় বেশি থাকায় H2O অণুতে মুক্তজোড়-মুক্তজোড় বিকর্ষণ বেশি হয়। এজন্য H2O অণুর বন্ধন কোণ 109.5∘ থেকে হ্রাস পেয়ে 104.5∘ হয়। পক্ষান্তরে H3O+আয়নে 1টি মাত্র মুক্তজোড় ইলেকট্রন থাকায় এ আয়নে মুক্তজোড়-মুক্তজোড় বিকর্ষণ নেই। এজন্য sp3 সংকরণের কারণে বন্ধন কোণ 109.5∘ থেকে হ্রাস পেয়ে 107∘ হয় । 

অর্থাৎ,sp3 সংকরণ যুক্ত অণুতে মুক্তজোড় e− না থাকলে বন্ধন কোণ 109.5∘ হ্রয়। 1 টি মুক্তজোড় ইলেকট্রন থাকলে 107∘ ও 2 টি মুক্তজোড় ইলেকট্রন থাকলে 104.5∘ হয়। H2O যৌগে 2টি মুক্তজোড় e−থাকায় বন্ধন কোণ 104.5∘ এবং H3O+আয়নে 1টি মুক্তজোড় e−থাকায় বন্ধন কোণ 107∘ হয়। অর্থাৎ H2O এর সাথে H+যুক্ত করলে বন্ধন কোণ 104.5∘ থেকে পরিবর্তন হয়ে 107∘ হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[W.Y ও Z.…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”