| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X → বংশগতির…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

X → বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক
Y→ হাইড্রোলাইটিক এনজাইমের আধার
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষগহ্বর বেষ্টন করে। তাকে টনোপ্লাস্ট বলে।
জেনেটিক কোড হলো জিনের একটি সাংকেতিক সজ্জারূপ যা প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো এসিডের অনুরূপ একটি সজ্জাকে নির্দিষ্ট করে। একে mRNA কোড়ও বলা হয়। এটি জীবের বংশগতির জৈব রাসায়নিক ভিত্তি এবং প্রায় সকল জীবে একইভাবে থাকে।
উদ্দীপকে উল্লেখিত 'X' দ্বারা ক্রোমোসোমকে বুঝানো হযেছে যা বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
১) মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজম।
২) উপ-মধ্যকেন্দ্রিক ভা সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজম
৩) উপ-প্রান্তকেন্দ্রিক বা এক্রোসেন্ট্রিক ক্রোমোজম
৪) প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজম।
উদ্দীপকে উল্লেখিত 'Y' দ্বারা লাইসোজোমকে নির্দেশ করেছে। নিচে লাইসোেজাম এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
লাইসোসোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এটি দ্বি-স্তরবিশিষ্ট এবং লিপো-প্রোটিন মেমব্রন দ্বারা আবৃত। এটি প্রাণী কোষে পাওয়া যায়।
লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।যেমন-
১) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে।
২) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে।
৩) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে।
৪) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়।
৫) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে।
৬) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে।
৭) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে
৮) শুক্রাণুর লাইসোসোম নিঃসৃত হায়ালিউরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশবিশেষের বিগলন ঘটায়।
সুতরাং বলা যায়, লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ।