A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’X’-বর্ণান্ধ কিন্তু তার…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৬২🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘X’-বর্ণান্ধ কিন্তু তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্তমানকালের কোনো জীবিত প্রাণীর বৈশিষ্ট্য যদি 'অতীতকালের কোনো জীবাশ্ম প্রাণীর বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হয় তবে সে প্রাণীটিই হলো জীবন্ত জীবাশ্ম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি নিকটবর্তী পর্ব বা শ্রেণির মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলা হয়। আর্কিওপটেরিক্স এ ধরনের একটি জীবাশ্ম। এতে পাখি ও সরিসৃপ উভয় শ্রেণির বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান তাই একে সরিসৃপ থেকে পাখি উদ্ভবের সংযোগকারী যোগসূত্র বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'X' বর্ণান্ধ কিন্তু তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। 'X' এর ছেলে বর্ণান্ধ হবে। কারণ জিনতত্ত্বের নিয়ম অনুসারে, পিতার বৈশিষ্ট্য কন্যার মধ্যে এবং মাতার বৈশিষ্ট্য পুত্রের মধ্যে সঞ্চারিত হয় ফলে বর্ণান্ধ মহিলার সকল পুত্রই বর্ণান্ধ হয়। তবে কন্যারা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ও বর্ণান্ধতার বাহক হয়। পুরুষের X ক্রোমোজোমে বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয়, কারণ Y ক্রোমোজোমে এর প্রকট অ্যালিল থাকে না। অপরপক্ষে স্ত্রীর ক্ষেত্রে দুটি X ক্রোমোজোমে প্ৰচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয়। কিন্তু একটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী স্বাভাবিক এবং বর্ণান্ধতার বাহক হয়। 
স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কোনো পুরুষের সঙ্গে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে F1 বংশের সকল পুত্র সন্তানই বর্ণান্ধ এবং কন্যা সন্তান স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (সকলেই বর্ণান্ধতার বাহক) হওয়ার বিষয়টি দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্ণান্ধতা একটি সেক্স লিংকড ইনহেরিট্যান্স। X-ক্রোমোসোম তথা সেক্স ক্রোমোসোমের মাধ্যমে বর্ণান্ধতার বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চালিত হয় ৷ 
মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোনকোষ উৎপাদনের জন্য একটি প্রকট X-লিংকড 'জিন প্রয়োজন। এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণসংবেদী কোষ গঠন ব্যাহত করে । তখন লাল সবুজ বর্ণান্ধতার সৃষ্টি হয় । 
উদ্দীপকে উল্লিখিত X-এর ছেলে বর্ণান্ধ। তার ছেলের সাথে একজন স্বাভাবিক মেয়ের বিয়ে হলে সন্তানদের ভাগ্যে কী ঘটবে তা নিচে বিশ্লেষণ করা হলো- 
ধরা যাক, লাল-সবুজ বর্ণান্ধ পুরুষ = XCY 
এবং স্বাভাবিক মহিলা = X+X+

F1 জনুর সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও XCX+ জিনোটাইপধারী কন্যা সন্তানটি বর্ণান্ধতা বাহক হিসাবে কাজ করে। 
সুতরাং বলা যায়, X-এর ছেলে সাথে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হলে সমস্ত সন্তানেরা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’X’-বর্ণান্ধ কিন্তু তার…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”