| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X এবং Y…’ হলিক্রস কলেজ ২০২৬ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

X এবং Y এমন দুটি প্রক্রিয়া যার মাধ্যমে যথাক্রমে রাইবোনিউক্লিওটাইড ও ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের দুটি পলিমার অণু A ও B তৈরি হয়। A থেকে পরবর্তীতে অপর একটি বিশেষ অণু তৈরি হয় যার মাধ্যমে জীবদেহে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
প্লাজমামেমব্রেনসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণকারী পর্দাই হলো ইউনিট মেমব্রেন।
প্রাণিকোষের সর্ববহিঃস্থ আবরণ বলতে মূলত কোষঝিল্লিকে বোঝানো হয়েছে। এখানে তিন ধরনের লিপিড পাওয়া যায়। নিচে তাদের নাম ও সংজ্ঞা দেওয়া হলো-
● ফসফোলিপিড: যে লিপিডের অণুতে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাকে ফসফোলিপিড বলে।
● গ্লাইকোলিপিড: যে লিপিড অণুর সঙ্গে শর্করা যুক্ত থাকে তাকে গ্লাইকোলিপিড বলে।
● কোলেস্টেরল: এটি এক ধরনের স্টেরল বা স্টেরয়েড লিপিড। কোলেস্টেরলের স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ থাকে।
উদ্দীপকের বিশেষ অণুটি হলো প্রোটিন যা জীবদেহে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। প্রোটিনের গাঠনিক একক হলো অ্যামাইনো
নিচে দুটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে (পেপটাইড বন্ধনীর মাধ্যমে) প্রোটিন অণুর গঠন দেখানো হলো-
উদ্দীপকের X এবং Y প্রক্রিয়া দুটি দ্বারা যথাক্রমে ট্রান্সক্রিপশন ও রেপ্লিকেশনকে বোঝানো হয়েছে। নিচে প্রক্রিয়া দুটির মধ্যে চারটি পার্থক্য উল্লেখ করা হলো-