A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘X এবং Y…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

X এবং Y দুটি তেজস্ক্রিয় পদার্থ। X-পদার্থের 1 g থেকে প্রতি সেকেন্ডে 3.5 × 1010 সংখ্যক α কণা নিঃসৃত হয়। X-এর পারমাণবিক ভর 226 g। 4000 বৎসর পরে Y পদার্থটির 132 অংশ অবশিষ্ট থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা অসমান হওয়ায় ভরসংখ্যা অসমান হয়, এদেরকে আইসোটোপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

রাসায়নিক বিক্রিয়াঃ

  ১. কোনো নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয় না।

  ২. রাসায়নিক বিক্রিয়ায় তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না।

  ৩. এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের পরমাণুসমূহের ইলেকট্রন সজ্জার পরিবর্তন ঘটে।

নিউক্লীয় বিক্রিয়াঃ

  ১. সম্পূর্ণ নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয়। 

  ২. তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।

৩. নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের নিউক্লিয়ার চার্জের পরিবর্তন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

   সময়, t = 4000 y

   ক্ষয়ধ্রুবক, λ = ? 

ধরি, 

 ১ম পরমাণুর সংখ্যা N0 এর 4000 y পর পরমাণুর সংখ্যা,N

বা∴N=N032 বা, NN0=132

জানা আছে,

N=N0e−λt

বা, N032=N0e−λt

বা, 132=e−λ×4000y

বা, ln⁡(132)=−λ×4000y

বা, λ=ln⁡(132)−4000y=8.6643×10−4y−1

∴ Y পদার্থটির ক্ষয়ধ্রুবক 8.6643 × 10-4 y-1

Answer.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

  X পদার্থটির ক্ষেত্রে,

         অক্ষত পরমাণু, N0 = 1 g

=1×6.023×1023226

                = 2.67 × 1021 টি

 

t = 1s এ ভেঙ্গে যায় 3.5×1010 সংখ্যক 

অর্থাৎ,

 dNdt=3×1010

আমরা জানি, 

dNdt=λxN0x⇒λx=dNdtN0x=3.5×10102.67×1021=1.113×10−11 s−1

অর্ধায়ু,

T1/2X=ln⁡2λx=ln⁡21.113×10−11=5.2779×1010 s=1673.61y

 

আবার,

Y পদার্থের অর্ধায়ু, T1/2y=ln⁡2λy

=ln⁡28.664×10−4

        [ক্ষয়ধ্রুবক, λy = 8.664×10-4 'গ' হতে প্রাপ্ত]

 = 800 y

যেহেতু X পদার্থের অর্ধায়ু বেশি সুতরাং X মৌল অধিকতর স্থায়ী।

Answer.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘X এবং Y…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”