A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘”X” এক প্রকার…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৬১🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

“X” এক প্রকার বৃক্ষ সদৃশ উদ্ভিদ হলেও এদের শাখা থাকে না কিন্তু সার্সিনেট ভার্নেশন বিদ্যমান। উদ্ভিদটি স্পোরোফাইট এবং স্ত্রী ও পুং উদ্ভিদ ভিন্ন ভিন্ন রেণুপত্র উৎপন্ন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একপ্রকোষ্ঠ বিশিষ্ট ও একটিমাত্র বীজযুক্ত ফলই হলো ক্যারিওপসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন গর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে অমরা উৎপন্ন হয়ে দুই সারিতে সাজানো ডিম্বক বহন করে, তখন ঐ প্রকার অমরাবিন্যাসকে প্রান্তীয় অমরাবিন্যাস বা মার্জিনাল প্লাসেন্টেশন বলে। উদাহরণ- মটর (Pisum sativum), শিম (Lablab purpureus), অপরাজিতা ইত্যাদি। এক প্রান্তীয় অমরাবিন্যাস লিগিউমিনোসি গোত্রের বৈশিষ্ট্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। নিচে Cycas উদ্ভিদের মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্রের সচিত্র গঠন বর্ণনা করা হলো-
যে রেণুপত্রে স্ত্রীরেণু বা মেগাস্পোর সৃষ্টি হয় তাকে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র বলে। স্ত্রী Cycas উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল সৃস্টি হয়। Cycas এর মেগাস্পোরোফিলগুলো কখনো স্ট্রোবিলাস গঠন করে না। এগুলো সর্পিলাকারে সজ্জিত হয়ে একটি শিথিল মুকুট গঠন করে।  

এরা দেখতে লম্বাটে এবং ১৫ ২০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। প্রতিটি স্পোরোফিলের উর্ধাংশ চওড়া, চ্যাপ্টা পাতার মতো এবং নিম্নাংশ সরু ও সিলিন্ড্রিক্যাল। স্পোরোফিল বা রেণুপত্রের নিচের অংশে, কিনারায় ২ - ৪ জোড়া বৃহৎ, লাল বর্ণের ডিম্বক থাকে। প্রতিটি স্পোরোফিল বাদামি বর্ণের ঘন লোমে আবৃত থাকে। উপরের অংশে পিনিউল (ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক) থাকে। ডিম্বকগুলো বৃহৎ ও ঊর্ধ্বমুখী। দুই কিনারায় ডিম্বকসহ প্রতিটি স্ত্রীরেণুপত্রকে ফণা তোলা সাপের মাথার মতো দেখায়।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। আমাদের পরিচিত ফলদ উদ্ভিদ গোষ্ঠী বলতে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীকে বুঝানো হয়েছে, যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা। নিচে তা বিশ্লেষণ করা হলো-

নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ
১. বহুবর্ষজীবী, কাষ্ঠল, গুল্ম বা বৃক্ষ জাতীয়। ১. একবর্ষ, দ্বিবর্ষ বা বহুবর্ষজীবী নরম বা কাষ্ঠল বীরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয়।
২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। ২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে।
৩. গর্ভাশয় না থাকায় ফল হয় না। ৩. গর্ভাশয় ফলে পরিণত হয়।
৪. বীজ অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে। ৪. বীজ ফলের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে।
৫. আর্কিগোনিয়া উপস্থিত। ৫. আর্কিগোনিয়া অনুপস্থিত।
৬. দ্বি-নিষেক ঘটে না। ৬. দ্বি-নিষেক ঘটে।
৭. সস্য হ্যাপ্লয়েড (n)। নিষেকের পূর্বে সস্য গঠিত হয়। ৭. সস্য ট্রিপ্লয়েড (3n)। নিষেকের পর সস্য গঠিত হয়।
৮. পরাগায়নের মাধ্যম বায়ু। ৮. পরাগায়নের মাধ্যম বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)।
৯. পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। ৯. পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘”X” এক প্রকার…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”