A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘X-একজন শিক্ষার্থী একটি…’ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

X-একজন শিক্ষার্থী একটি বিল্ডিং থেকে নির্দিষ্ট দূরত্বে শব্দ উৎপন্ন করলে 0.14 s পর প্রতিধ্বনি শুনতে পেলো। ঐ দিন বায়ুতে ও পানিতে শব্দের বেগ 350 m/s ও 1490 m/s ছিলো। মাধ্যম দুটিতে একই শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1.6 m ।

উত্তর:

সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে।

উত্তর:

বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি। আর্দ্র, বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম বলে এরূপ ঘটে।

উত্তর:

এখানে, বায়ুতে শব্দের বেগ, va=350 m s1
পানিতে শব্দের বেগ, vW=1490 m s1
মাধ্যম দুটিতে একই শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1.6 m
যেহেতু উৎস একই তাই কম্পাঙ্ক একই থাকে। তাই পানিতে শব্দের বেগ বেশি হওয়ায় তরঙ্গদৈর্ঘ্যও বেশি হবে।

ধরি, কম্পাঙ্ক =f
বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য == λa
পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য == λw
λVVλa=1.6
বা, vwfvsf=1.6
বা, vwvaf=1.6
বা, 1490350f=1.6
বা, f=11401.6=712.5 Hz
∴ বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য, λa=vaf=350 m s1712.5 Hz=0.49 m অর্থাৎ, বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য 0.49 m।

উত্তর:

এখানে, বায়ুতে শব্দের বেগ, va=350 m s1
প্রতিধ্বনি শুনতে সময়, t=0.14 s
X শিক্ষার্থীর বেগ, vx=5 m s1
ধরি, বিল্ডিং থেকে X শিক্ষার্থীর দূরত্ব =sm

2 s=vat

বা, s=vat2=350×0.142=24.5 m

ধরি, শব্দ করে 5 m s1 সমবেগে বিল্ডিং এর দিকে দৌড়ালে t1 s পর প্রতিধ্বনি শুনতে পাবে।
∴ এই সময়ে শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব, s=vxt1

∴ প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, s+(ss)=vat1

বা, 2ss=vat1
বা, 2svxt1=vat1
বা, 2s=vat1+vxt1
বাঁ, (va+vx)t1=2 s
বা, t1=2 sva+vx
বা, t1=2×24.5350+5=0.138 s

আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s

t1>t

অর্থাৎ, প্রতিধ্বনি শুনতে পাবে।

সুতরাং, x শিক্ষার্থী শব্দ করে 5 m s1 সমবেগে বিল্ডিং এর দিকে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘X-একজন শিক্ষার্থী একটি…’ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”