| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X গ্রুপের উদ্ভিদ:…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

X গ্রুপের উদ্ভিদ: পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং গুচ্ছমূল বিদ্যমান।
Y গ্রুপের উদ্ভিদ: পাতার শিরাবিন্যাস জালিকাকার, প্রধান মূল বিদ্যমান।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে ও নিচে যে কিউটিনের আবরণ থাকে তাই হলো কিউটিকল।
যেসব ভাজক টিস্যুর কোষগুলো দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে। এর বিভাজনে উদ্ভিদ অঙ্গগুলো আয়তনে, ক্ষেত্রফলে বৃদ্ধি পায়। যেমন-কচি পাতা, বর্ধিষ্ণু বহিঃত্বক ইত্যাদি। এ টিস্যু আচ্ছাদনের কাজ করে। একস্তর বিশিষ্ট প্লেট ভাজক টিস্যু হতে ত্বক বা এপিডার্মিস সৃষ্টি হয় এবং বহুস্তর বিশিষ্ট প্লেট ভাজক টিস্যু হতে পত্রফলকের আয়তন বৃদ্ধি পায়।
উদ্দীপকে উল্লিখিত X-গ্রুপের উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদ যার পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং গুচ্ছ মূল বিদ্যমান। নিচে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠনের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত "X" এবং "Y" গ্রুপের উদ্ভিদ হলো যথাক্রমে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। নিচে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-