A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘X-কাইটিন দিয়ে গঠিত…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏢 প্রতিষ্ঠান: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

X-কাইটিন দিয়ে গঠিত কোষপ্রাচীরযুক্ত জীব।
Y-সপুষ্পক জীব।
Z-খাদ্য গলাধঃকরণকারী জীব। 

উত্তর:

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় তাই হিস্টোলজি। 

উত্তর:

Primate বর্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত হয়। আর এ বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে বিদ্যমান থাকার কারণেই মানুষকে Primate বর্গের প্রাণী বলা হয়। 

উত্তর:

উদ্দীপকের ২ জীবের বৈশিষ্ট্যটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে রাজ্য অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- 

১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী।
২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই।
৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে।
৪. দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান।
৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়।
৭. ভূণের বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়।
অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যের কারণে উদ্দীপকের Z জীবকে অ্যানিমেলিয়া রাজ্যে অবস্থান দেওয়া হয়েছে। 

উত্তর:

উদ্দীপকের 'X' জীবটি হলো ছত্রাক (মাশরুম), যা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব এবং 'Y' জীবটি হলো উদ্ভিদ যা প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত জীব। এই উভয়ই জীবজগতের পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসের সুপার কিংডম-২ এর অন্তর্ভুক্ত জীব। এই দুটি জীবের (ছত্রাক এবং উদ্ভিদ) মধ্যে উদ্ভিদ উন্নতর জীব। নিচে শ্রেণিবিন্যাসের আলোকে তা বিশ্লেষণ করা হলো-
১. ছত্রাক (মাশরুম) অপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল কিছু হয় না। কিন্তু উদ্ভিদ সপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল হয়। সপুষ্পক উদ্ভিদকেই উন্নত হিসেবে ধরা হয়। 

২. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য এরা অন্যের ওপর নির্ভরশীল। পক্ষান্তরে উদ্ভিদের পাতায় সালোকসংশ্লেষণকারী সবুজ বর্ণকণিকা ক্লোরোফিল থাকে। এ ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৩. ছত্রাক স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু উদ্ভিদ যৌন জনননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়; যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।
৪. ছত্রাককে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
৫. পরিবহণ কলাগুচ্ছ ছত্রাকে অনুপস্থিত কিন্তু উদ্ভিদে উপস্থিত। পরিবহণ কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।
৬. ছত্রাকের দেহ নরম, অসবুজ, ক্লোরোফিলবিহীন। কিন্তু উদ্ভিদের দেহ বেশ শক্ত, সবুজ ও শাখান্বিত। শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদেরই বৈশিষ্ট্য বহন করে।
উপরের বর্ণনার আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, প্লানটি রাজ্যের উদ্ভিদ ফানজাই রাজ্যের ছত্রাক (মাশরুম) হতে অধিক উন্নত। 

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘X-কাইটিন দিয়ে গঠিত…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”