হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের রঞ্জক পদার্থ।
শরীরে কোথাও কেঁটে গেলে রক্তের অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। থ্রোম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় ও রক্তক্ষরণ বন্ধ করে। যদি রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিয়া না থাকে তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তখন শরীরে কোথাও কেঁটে গেলে রক্তপাত সহজে বন্ধ হয় না।
উদ্দীপকের 'Y'-এর লক্ষণ দ্বারা হার্ট অ্যাটাককে নির্দেশ করছে।
নিচে হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করা হলো-
কারণ :
(i) দেহের ওজন বেড়ে গেলে।
(ii) অস্বাস্থ্যকর খাদ্যভাস যেমন- অধিক তেল বা চর্বিযুক্ত খাবার (গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি, তেহারি ইত্যাদি) ফাস্টফুড (বার্গার বিফ বা চিকেন প্যাটিস ইত্যাদি) খেলে।
(iii) অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করলে।
(iv) ধূমপান, জর্দা, তামাক, মাদক ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে।
(v) সর্বদা হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ও বিমর্ষ থাকলে।
(vi) রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে।
প্রতিকার :
(i) রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
(ii) ধূমপান ত্যাগ করতে হবে।
(iii) নিয়মিত ব্যায়াম বা হাঁটতে হবে।
(iv) খাদ্যভাসে পরিবর্তন এবং কাঁচা ফল ও শাকসবজি বেশি বেশি খতে হবে।
(v) চর্বিযুক্ত খাবার কম করে খেতে হবে এবং ভাজা, মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড পরিহার করতে হবে।
উদ্দীপকের প্রদত্ত ও Z-এর রোগ লক্ষণগুলো দেখে বুঝা যায়- হলো লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার এবং 'Z' হলো ব্রংকাইটিস। রোগ দুটির মধ্যে তথা লিউকেমিয়া বেশি ভয়াবহ। কারণ লিউকেমিয়া হলে লাল অস্থিসজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়। সঠিকভাবে লোহিত রক্তকণিকা উৎপাদন না হলে দেহে O₂ সরবরাহও বিঘ্নিত হয়ে থাকে যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং রোগীকে দ্রুত দুর্বল করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এ রোগটির চিকিৎসা বেশ জটিল, ব্যয়বহুল এবং সফলতার হার তুলনামূলকভাবে অনেক অনেক কম। অন্যদিকে, 'Z' ব্রংকাইটিস নিরাময়যোগ্য একটি রোগ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ রোগের হাত থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
তাই বিশ্লেষণমূলক এ আলোচনা থেকে বলা যায় ও 'Z' রোগ দুটির মধ্যে তথা লিউকেমিয়া বেশি ভয়াবহ।
