| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X → নিউক্লিক…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

X → নিউক্লিক অ্যাসিড যাতে থাইমিন থাকে
Y → নিউক্লিক অ্যাসিড যাতে ইউরাসিল থাকে
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
যে কোষে একাধিক নিউক্লিয়াস একত্রে থাকে কিন্তু পৃথক সেল মেমব্রেন থাকে না, তাকে সিনোসাইট বলে।
রাইবোজ ও ডিঅক্সিরাইবোজের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো-
উদ্দীপকে X দ্বারা DNA এবং Y দ্বারা RNA বা mRNA কে নির্দেশ করে। DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত ৩টি ধাপে ভাগ করা যায়। যথা-
১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এ ধাপে DNA অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও RNA-পলিমারেজ এনজাইম যুক্ত হয়। প্রোমোটারই RNA-পলিমারেজকে নির্দেশ দেয় DNA অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA-পলিমারেজ DNA অণুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটিকে আলাদা করে ফেলে।
২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP ও CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। এভাবে সূচনা স্থান থেকে mRNA-এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5' → 3' অভিমুখে) এবং RNA-পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA-পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়।
৩. সমাপ্তিকরণ বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA-পলিমারেজ সমাপ্তি স্থানে পৌছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।
উদ্দীপকে উল্লেখিত Y হলো RNA। গঠন ও কাজের ভিত্তিতে RNA কে ছয় ভাগে ভাগ করা যায়। নিচে এদের কাজ বিশ্লেষণ করা হলো-
i. ট্রান্সফার RNA বা tRNA: প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে mRNA অণুতে স্থানান্তর করা।
ii. বার্তাবহ RNA বা mRNA : নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোসোম ও tRNA-এর সাহায্যে নির্দিষ্ট অ্যামিনো এসিড অনুক্রমের শৃঙ্গল তৈরি করে।
iii. রাইবোসোমাল RNA বা rRNA: রাইবোসোম নামক কোষ-অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়।
iv. বংশগতীয় RNA বা gRNA :
১. প্রধান কাজ প্রোটিন তৈরি করা।
২. কিছু ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে। যেমন- TMV।
v. মাইনর RNA বা miRNA :
১. বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা।
২. এনজাইম হিসেবে কাজ করে।
vi. মাইক্রো RNA:
১. জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
২. সঠিক জিন সেটকে সক্রিয় করে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, RNA এর প্রকারভেদের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ।