| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘‘X’ অনুজীবে DNA…’ বরিশাল বোর্ড ২০২৩ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

‘X’ অনুজীবে DNA অথবা RNA ও প্রোটিন বিদ্যমান। ‘Y’ অনুজীবে DNA ও RNA উভই বিদ্যমান এবং দ্বি-ভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
আদি কোষের যেমন ব্যাকটেরিয়ার কোষপর্দা কোথাও কোষের ভিতরের নলাকারে বর্ধিত কুন্ডলিকৃত হয়ে যে অঙ্গপুর ন্যায় গঠন করে, তাকে মেসোজোম বলে।
সাইজোগনি বলতে মূলত মানবদেহের যকৃত ও লোহিত কণিকায় সংঘটিত ম্যালেরিয়া পরজীবির অযৌন জননকে বুঝায়।
X অণুজীবে DNA অথবা RNA ও প্রোটিন বিদ্যমান থাকায় উদ্দীপকের X অণুজীবটি ভাইরাস। নতুন ভাইরাসমৃষি প্রক্রিয়াকে জীবনচক্র বলা হয় না বলা হয় সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া। লাইসোজেনিক চক্রের মাধ্যমে বংশবিস্তার করে।
চিত্রঃ ‘X’ অনুজীবের বংশবৃদ্ধি প্রক্রিয়া
উদ্দীপকের ‘Y’ অণুজীবটি ব্যাকটেরিয়া। চিকিৎসা ও কৃষিক্ষেত্রে অণুজীবটির ভুমিকাঃ
চিকিৎসাক্ষেত্রেঃ
১। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতেঃ ব্যাকটেরিয়া হতে সাবটিলিন, পলিমিক্সিন প্রভিৃতি অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা হয়।
২| প্রতিষেধক টিকা তৈরিঃ কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ড.পি.টি রোগের প্রতিষেধক ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয়।
কৃষিক্ষেত্রেঃ
১| মাটির উর্বরতা বৃদ্ধিতেঃ মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া অবদান রাখে।মাটির জৈব পদার্থ সঞ্চয়ে এবং নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করা হয়।
২| নাইট্রোজেন সংবন্ধনেঃ Azobacter, clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে N2 গ্রহণ করে N2 যোগ পদার্থ হিসাবে মাটিতে স্থাপন করে, ফলে উর্বরতা বৃদ্ধি পায়।
৩| পতঙ্গনাশক হিসেবেঃ কতিপয় ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়।
৪| ফলন বৃদ্ধিতেঃ বিশেষ ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন ৩১.৮ ভাগ এবং গমের ২০৮ ভাগ শতকরা বাড়ানো সম্ভব হয়েছে।