| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X : প্রাণীজগতের…’ যশোর বোর্ড ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

X : প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব
Y: সন্ধিযুক্ত উপাঙ্গ ও ডানাযুক্ত প্রাণী
Z: পালকযুক্ত প্রাণী
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
যৌন জননকারী প্রাণীর জাইগোটের বহু বিভাজনই হলো ক্লিভেজ।
তরুণাস্থিময় মাছ অস্থিময় মাছ হতে ভিন্ন কারণ-
১. তরুণাস্থিময় মাছের অন্ত:কঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত এবং অস্থিময় মাছের অন্ত:কঙ্কাল অস্থি বা হাড় দ্বারা গঠিত।
২. তরুণাস্থিময় মাছের দেহে অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁইশ থাকে কিন্তু অস্থিময় মাছের দেহে সাইক্লয়েড এবং টিনয়েড আঁইশ থাকে।
৩. তরুণাস্থিময় মাছের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। কিন্তু অস্থিময় মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল।
৪. তরুণাস্থিময় মাছের অন্ত: নিষেক ঘটে। কিন্তু অস্থিময় মাছের বহিঃনিষেক ঘটে।
উদ্দীপকে উল্লিখিত 'Z' দ্বারা পালকযুক্ত প্রাণী পাখিকে বুঝানো হয়েছে। পাখি Chordata পর্বের Vertebrata উপপর্বের Aves শ্রেণিয় অন্তর্ভুক্ত। নিচে Aves শ্রেণির শ্রেণিগত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. দেহ পালকে আবৃত; গ্রীবা প্রলম্বিত এবং 'S' আকৃতির।
৭২. উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানা-য় রূপান্তরিত।
১৩. চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে রূপান্তরিত।
৪. অস্থিগুলো বায়ুগহ্বরপূর্ণ ও হালকা, অনেক হাড় একীভূত।
৫. ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত. এমনকি হাড়ের ভেতরেও বায়ুথলি প্রবিষ্ট।
৬. শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিপাকের জন্য রয়েছে কার্যকর পরিপাকতন্ত্র।
৭. হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠবিশিষ্ট- দুটি অ্যাট্রিয়া (অলিন্দ) ও দুটি ভেন্ট্রিকল (নিলয়)।
৮. এরা সমোষ্ণশোণিত বা এন্ডোথার্মিক।
উদ্দীপকের X ও Y দ্বারা যথাক্রমে Mollusca এবং Arthropoda পর্বকে বুঝানো হয়েছে। Mollusca এবং Arthropoda পর্বের মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-
Mollusca পর্বের বৈশিষ্ট্য:
১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ নরম ও অখণ্ডায়িত।
৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত।
৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত।
৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে।
৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।
৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।
৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।
Arthropoda পর্বের বৈশিষ্ট্য :
১. এ পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডায়িত এবং টেগমাটায় (Tegmata) বিভক্ত।
২. দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দুই জোড়া * অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষী থাকে।
৩. মুখ সর্বদা বিভিন্ন প্রকার মুখোপাঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে।
৪. কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়।
৫. সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের।
৬. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ। এ ছাড়াও রয়েছে কক্সাল গ্রন্থি ও অ্যান্টেনাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি।
উপরের বৈশিষ্ট্য থেকে প্রতীয়মান হয় যে, Mollusca পর্বের প্রাণীগুলো অপেক্ষা Arthropoda পর্বের প্রাণীগুলো বেশি উন্নত।