‘X’ শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল, ভার্নিয়ার স্কেলের মোট ভাগসংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই বস্তু দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15 mm, ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করল। আবার সে স্ক্রু-গজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 mm ও বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 44 নির্ণয় করল। স্লাইড ক্যালিপার্স ও ক্রু-গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক ও ন্যূনাঙ্ক।
পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির পরিমাপের একক বলে।
যে কোনো পরিমাপের জন্য একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের প্রয়োজন হয় যেন তার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এ আদর্শ পরিমাণ হচ্ছে পরিমাপের একক। এ এককগুলো এমনভাবে ঠিক করা হয়েছে যাতে এগুলো সুবিধাজনক আকারের হয় এবং সহজে ও সঠিকভাবে তা পুনরুৎপাদন করা যায়। এজন্য কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়।
দেওয়া আছে,
ভার্নিয়ার ভাগসংখ্যা, n = 10
প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, s = 1 mm
প্রধান স্কেল পাঠ,
ভার্নিয়ার সমপাতন, V=4
আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবক, VC
গোলকের ব্যাস D হলে,
∴ গোলকের ব্যাসার্ধ,
স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল,
দেওয়া আছে,
স্ক্রুগজ দিয়ে পরিমাপকৃত ব্যাস, D = 15.44 mm
রৈখিক পাঠ,
বৃত্তকার স্কেলের ভাগসংখ্যা, C=44
ন্যূনাঙ্ক, ?
আমরা জানি,
বা, L.C
বা, L.C
'গ' হতে দেখা যায়, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm ও নির্ণীত গোলকের ব্যাস 15.4 mm। এখানে স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 mm, যা স্লাইড কালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm এর চেয়ে ক্ষুদ্র। আবার স্লাইড ক্যালিপার্সটি দিয়ে সর্বনিম্ন 0.1 mm এবং ক্রুগজ দিয়ে সর্বনিম্ন 0.01 mm পর্যন্ত পরিমাপ করা যায়। তাই ক্রুগজের সাহায্যে গোলকটির ব্যাস আরও সূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে। তাই বলা যায়, গোলকের ব্যাস নির্ণয়ে ক্রুগজ বেশি সূক্ষ্ম।
