| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘’X’ উদ্ভিদের বীজ…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

‘X’ উদ্ভিদের বীজ নগ্ন, অন্যদিকে ‘Y’ উদ্ভিদের বীজ একটি আবৃত ডিম্বাশয়ের ভেতরে থাকে। এক সময় ‘X’ উদ্ভিদ পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত ছিল। এরা ডেভোনিয়ান যুগে উৎপত্তি লাভ করেছিল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
নগ্নবীজী উদ্ভিদের স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে যে কোনাকৃতির গঠন সৃষ্টি করে তাই হলো স্ট্রোবিলাস।
একটি আদর্শ ফুলের চতুর্থ স্তবক এবং সব থেকে ভেতরের স্তবক হলো স্ত্রীস্তবক। এটি ফুলের অত্যাবশকীয় অংশ যা সরাসরি প্রজননে অংশ নেয়। স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। প্রতিটি গর্ভপত্র গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড এই তিনটি অংশে বিভক্ত। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক তৈরি হয়, যা নিষেকের পর বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টি ফলে পরিণত হয়। মূলত উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি করাই স্ত্রীস্তবকের প্রধান কাজ।
উদ্দীপকের নমুনা-X উদ্ভিদটির পুংরেণুপত্র একত্রিত হয়ে মোচাকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করে অর্থাৎ উদ্ভিদটি হলো Cycas। এর গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো-
অন্যান্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় Cycas উদ্ভিদটিও স্পোরোফাইট। স্পোরোফাইটটি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। কান্ড খাড়া, সাধারণত অশাখ, স্থূল, বেলনাকার। কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। কাণ্ড ৮ হতে ১৪ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষমুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়। পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে। প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিলাকারে সাজানো। কচিপাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাসযুক্ত। Cycas উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র ছাড়া আরও এক প্রকার বাদামি বর্ণের শল্কপত্র আছে। শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। যৌগপত্রের প্রতিটি পত্রকখণ্ড গাঢ় সবুজ বর্ণের, মসৃন, চর্মবৎ, রেখাকার হতে লেন্স আকৃতির। পত্রকখণ্ডে একটি মাত্র মধ্যশিরা থাকে, কোনো প্রকার শিরা বা উপশিরা স্পষ্ট নয়। Cycas-এ কোরালয়েড মূল দেখা যায়।
উদ্দীপকে X ও Y উদ্ভিদ দ্বারা যথাক্রমে নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদকে বোঝানো হয়েছে। এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্যসমূহ বিশ্লেষণ করা হলো-
- আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই এবং গর্ভাশয় না থাকায় ফল হয় না।
- আবৃতবীজী উদ্ভিদের ফলের ভেতর বীজ লুকায়িত থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
আবৃতবীজী উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলেও নগ্নবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়।
- আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক ক্রিয়া সংগঠিত হয় কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয় না।
- আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই।