| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘[X ও Y…’ Combined ২০১৮ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 5 এবং 7]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
প্যারাসিটামলের গাঠনিক সংকেত –
অ্যালিফেটিক হাইড্রেট কার্বনের শিকলের একটি H পরমাণুকে -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে উৎপন্ন যৌগটি কে অ্যালকোহল বলে। এতে -OH গ্রুপ থাকার কারণে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে বলে এটা পানিতে দ্রবণীয়।
উদ্দীপকের X ও Y এর পারমাণবিক সংখ্যা 5 ও 7 হলে মৌল দুটি যথাক্রমে B ও N। সুতরাং XH3(g) ও YH3(g) গ্যাসদ্বয় যথাক্রমে BH3 ও NH3।
এখন,
BH3 এ আণবিক ভর = 11+(1×3)
= 14
NH3 এর আণবিক ভর = 14 +(1×3)
= 17
এখানে,
MNH3 = 17
MBH3 = 14
গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা পাই,
বা, rBH3 = 1.1 rNH3
ধরি,
BH3 গ্যাস থেকে X দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হবে।
প্রশ্নমতে,
X + 1.1X = 18
=> 2.1X = 18
সুতরাং, BH3 প্রান্ত থেকে 8.57cm দূরত্বে গ্যাসদ্বয় পরস্পর মিলিত হবে।
উদ্দীপকের যৌগদ্বয় হলো BH3 ও NH3 (গ হতে)। যৌগদ্বয়কে লুইস মতবাদ অনুসারে এসিড ও ক্ষার হিসেবে চিহ্নিত করা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলোঃ
এসিড ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদ অনুসারে, এসিড হল এমন যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করতে পারে। সাধারণত যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে সেগুলো লুইস এসিড হিসেবে কাজ করে। BH3 ও NH3 এর বিক্রিয়ায় নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন যুগলকে BH3 গ্রহণ করতে পারে। এজন্য BH3 অম্লধর্মী হয়।
লুইস মতবাদ অনুসারে, ক্ষারক হলো একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে ইলেকট্রন যুগল দান করতে পারে। অ্যামোনিয়া (NH3) একটি লুইস ক্ষারক। কারণ এটি লুইস এসিড যেমন- BH3 এর সাথে বিক্রিয়ায় ইলেকট্রন জোড় দান করতে পারে।সুতরাং NH3 একটি ক্ষারক এবং BH3 একটি অম্ল যাকে লুইস এসিড মতবাদ অনুসারে ব্যাখ্যা করা যায়।