A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[x ও y…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১১০🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[x ও y প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়।]
বিক্রিয়া : XY3+Y−→XY4−

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্রোমিয়াম (Cr) ক্ষেত্রে 4s অরবিটালে দুটো জোড়বদ্ধ ইলেকট্রন এবং d-অরবিটালে চারটি অযুগ্ম ইলেকট্রন থাকা বাঞ্ছনীয় ছিল ।

Cr(24)→1s22s22p63s23p64s23d4

কিন্তু বাস্তবক্ষেত্রে Cr এর সঠিক ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-

Cr(24)→1s22s22p63s23p64s13d5

কারণ অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণভাবে পূর্ণ অরবিটালের সুস্থিতি অধিক হওয়ায় Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় না।.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, X হলো B(5)। উদ্দীপকের বিক্রিয়ায় B এর সংকরণ পরিবর্তিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

B মৌলটি F এর সাথে যুক্ত হয়ে BF3 অণু গঠন করে।

এখানে,

V= কেন্দ্রীয় পরমাণু B এর যোজ্যতা e−=3

S=B এর সাথে যুক্ত একযোজী পরমাণু =3

BF3 অণুর সংকরণ,

H=12(V+S)=12(3+3)=3(sp2)

সুতরাং BF3 অণুতে B এর sp2 সংকরণ ঘটে। এজন্য BF3 অণুর আকৃতি ত্রিভুজাকার ও বন্ধন কোণ 120∘ হয়।

অন্যদিকে, BF3 অণুর কেন্দ্রীয় পরমাণু B এর সর্ববহিঃস্থ শক্তিস্তরে ছয়টি ইলেকট্রন উপস্থিত। এরূপ অবস্থায় F− আয়নের ৪টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে ১টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় BF3 অণুর কেন্দ্রীয় B পরমাণুর সাথে শেয়ার করে এবং উভয়ে ইলেকট্রন জোড়টি সমভাবে ব্যবহার করে। ফলে B পরমাণুর সর্ববহিস্থ কক্ষে অষ্টকপূর্ণ ঘটে এবং BF4− আয়ন গঠন করে।

এখানে,

V=3S=4

ion=+1 ( ∵ আয়ন ‘−’ হলে সূত্রে ‘+’ হবে)

BF4− আয়নের সংকরণ,

H=12(V+S+ion)=12(3+4+1)=4(sp3)

দেখা যাচ্ছে, BF4− আয়নে B এর সংকরণ sp3। কাজেই BF4− আয়নের আকৃতি চতুস্তলকীয় ও বন্ধন কোণ 109.5∘ হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের BF3+F−→BF4− বিক্রিয়ায় B এর সংকরণ পরিবর্তিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[x ও y…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”