A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[X, Y ও…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[X, Y ও Z প্রতীকী অর্থে ব্যবহৃত]

উত্তর:

মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো:
"মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।"

উত্তর:

অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে অক্সিজেনের আকার বড়। কারণ 'একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শক্তিস্তর সংখ্যা একই থাকে, কিন্তু একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। ফলে তারা ধনাত্মক নিউক্লিয়াসকে আরও বেশি আকর্ষণ করে এবং সংকুচিত হয়। তাই পরমাণুর আকার হ্রাস পায়। অক্সিজেন ও ফ্লোরিন একই পর্যায়ে অবস্থিত এবং ফ্লোরিন একই পর্যায়ের ডানে অবস্থিত হওয়ায় ফ্লোরিনের আকার সংকুচিত তথা ছোট হয়। এজন্য অক্সিজেনের আকার তুলনামূলক ফ্লোরিন অপেক্ষা বড়।

উত্তর:

উদ্দীপকের Y মৌলটি ক্লোরিন ((Cl)।

ক্লোরিনের (Cl2) আণবিক ভর =35.5×2=71 g/mol

অর্থাৎ, 1 মোল Cl2=71 g
সুতরাং, 6.023×1023 টি ক্লোরিন অণুর ভর =71 g

1 টি ক্লোরিন অণুর ভর =716.023×1023 g=1.1788×1022 g

Y মৌলটির একটি অণুর ভর 1.1788×1022 g

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z মৌল তিনটি যথাক্রমে Na(11), Cl(17) ও K(19)। নিচে এদের আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো-

জানা আছে, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিঃস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন 'হয়। অর্থাৎ আয়নিকরণ শক্তির মান বেশি হয়।
আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ সহজ হয় বলে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়।

Na, ClK মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস-

Na(11)=1 s22 s22p63 s1 (৩য় পর্যায়, গ্রুপ-1)

Cl(17)=1 s22 s22p63 s23p5 (৩য় পর্যায়, গ্রুপ-17)

K(19)=1s22s22p63s23p64s1 (৪র্থ পর্যায়, গ্রুপ-1)

দেখা যাচ্ছে, K মৌলটি ৪র্থ পর্যায়ে এবং NaCl মৌলদ্বয় ৩য় পর্যায়ে অবস্থিত। অপেক্ষাকৃত নিচের পর্যায়ের মৌলের আয়নিকরণ শক্তি কম হওয়ায় K এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম। আবার ৩য় পর্যায়ের NaCl এর মধ্যে Na বামে অবস্থিত হওয়ায় Na এর আয়নিকরণ শক্তি Cl অপেক্ষা কম।

সুতরাং, মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম: Cl(17)>Na(11)>K(19)

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[X, Y ও…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”