| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘X ও Y…’ হলিক্রস কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

X ও Y দুটি ভিন্ন ধরনের উদ্ভিদাংশ যাদের জাইলেম ও ফ্লোয়েম একই গুচ্ছে অবস্থান করে তবে X এর ক্ষেত্রে ক্যাম্বিয়ামের উপস্থিতি দেখা না গেলেও Y এর ক্ষেত্রে ক্যাম্বিয়াম উপস্থিত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং সম্পূর্ণরূপে ফ্লোয়েম দিয়ে বেষ্টিত তাই হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল।
ছোলা পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেমের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো-
১. ছোলার পাতার গ্রাউন্ড টিস্যুতে কোলেনকাইমা কোষ পাওয়া যায়, যা পাতাকে দৃঢ়তা প্রদান করে।
২. পাতার উপরের অংশে দীর্ঘ, সংকুচিত এবং ঘনভাবে সাজানো প্যালিসেড কোষ থাকে। এগুলো ক্লোরোপ্লাস্ট ধারণ করে এবং সালোকসংশ্লেষণে সহায়তা করে।
৩. পাতার নিচের অংশে অপেক্ষাকৃত ঢিলা ও অনিয়মিত স্পঞ্জি মেসোফিল কোষ থাকে। এদের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যা গ্যাসের আদান প্রদানে সাহায্য করে।
৪. পাতার নিচের অংশে প্যারেনকাইমা কোষ তাকে, যা পানি ও পুষ্টি সঞ্চয় করে এবং পাতার পরিস্ফুটনের সময় সহায়ত করে।
"" ও "" হলো ফ্লোয়েম ও জাইলেম, যা অরীয় ভাস্কুলার বান্ডলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে। অরীয় ভাস্কুলার বান্ডল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের মূলে পাওয়া যায়। কারণ আমরা জানি, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬-এর অধিক। নিচে একবীজপত্রী উদ্ভিদমূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত 'Y' উদ্ভিদটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড।
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের সাথে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের (ভুট্টা কাণ্ড) অন্তর্গঠনে ভিন্নতা দেখা যায়। নিচে তা উল্লেখ করা হলো-
১. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বহুকোষী কান্ডরোম থাকে। অপরদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডে কান্ডরোম সাধারণত অনুপস্থিত।
২. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অধঃত্বক সাধারণত কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অধঃত্বক সাধারণত স্কেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের কর্টেক্সকে বহি:স্টিলীয় অঞ্চল এবং অন্তঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায়। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের কর্টেক্সকে বহিঃস্টিলীয় ও অন্তঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায় না।
৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে পরিচক্র আছে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কান্ডে পরিচক্র নেই।
৫. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের বহিঃস্টিলীয় কর্টেক্সকে আবার অধঃত্বক, সাধারণ কর্টেক্স ও অন্তঃত্বকে ভাগ করা যায়। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অধঃত্বকের নিচ হতে কেন্দ্র পর্যন্ত কর্টেক্স বিদ্যমান। একে সাধারণ কর্টেক্স ও অন্তঃত্বকে ভাগ করা যায় না।
৬. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল বলয়াকারে সাজানো। অপরদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো।