A. Nayan
A. Nayan
2 Jun 2026 (23 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’X’ ও ‘Y’…’ রাজশাহী বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ৩০🏫 বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

‘X’ ও ‘Y’ দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 26।

উত্তর:

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে।

উত্তর:

গাঢ় নাইট্রিক এসিড (HNO3)-এর বোতলের মুখ খুললে হালকা কুয়াশা সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। HNO3 এসিড যে কাচের বোতলে রাখা হয় সেই কাচের বোতলের মধ্যে যদি আলো প্রবেশ করে তবে বোতলের মধ্যে HNO3 আলোর উপস্থিতিতে ভেঙে  যায়। HNO3 যাতে আলোর উপস্থিতিতে বোতলের মধ্যে ভেঙে না যায় সেজন্য HNO3 কে বাদামি বোতলের মধ্যে রাখা হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X হলো ইথিন (CH2=CH2), যার আণবিক ভর 28। নিচে ইথিন থেকে রেকটিফাইড স্পিরিট প্রস্তুতি পদ্ধতি ব্যাখ্যা করা হলো-

ইথিন থেকে রেকটিফাইড স্পিরিট প্রস্তুতি: ফসফরিক এসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানি বাম্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।

প্রাপ্ত ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে।

 

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Y যৌগটি ইথাইন (CHCH), যার আণবিক ভর 26। ইথাইন থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড (PVC) তৈরি করা যায়। নিচে রাসায়নিক বিক্রিয়াসহ তা বিশ্লেষণ করা হলো-

পলিথিন প্রস্তুতি: Pd,BaSO4 প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিন তৈরি হয়।

এখন সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপে ও 200°C তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় পলিথিন উৎপন্ন হয়।

পলিভিনাইল ক্লোরাইড (PVC) প্রস্তুতি: প্রায় 160 - 250°C  তাপমাত্রায় উত্তপ্ত মারকিউরিক ক্লোরাইড (HgCl2) প্রভাবকের উপর দিয়ে ইথাইন ও শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস মিশ্রণ চালনা করলে উভয়ের মধ্যে সংযোজন বিক্রিয়ার ফলে ভিনাইল ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অধিক চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড (PVC) নামক প্লাস্টিক উৎপন্ন হয়।

1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’X’ ও ‘Y’…’ রাজশাহী বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”