A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[X, Y, Z…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[X, Y, Z প্রচলিত প্রতীক নয়]

উত্তর:

কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে।

উত্তর:

জানা আছে, ধাতব মৌলের সর্ববহিঃস্থ শেলে s অরবিটালে যে কয়টা e থাকে, সেটা হচ্ছে যোজনী।

12Mg এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই-

Mg(12)1 s22 s22p63 s2

উক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, Mg এর সর্ববহিঃস্থ শেলে 2টা e আছে। তাই Mg এর যোজনী 2। অন্যভাবে বলা যায়, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করতে প্রয়োজনীয় eসংখ্যাই হচ্ছে যোজনী। এক্ষেত্রে Mg এর নিকটস্থ নিষ্ক্রিয় মৌল Ne এর নিষ্ক্রিয় চরিত্র অর্জন করতে 2টা eত্যাগ-করতে হয়। তাই Mg এর যোজনী 2।☺

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Z হলো Ca; কেননা একই পর্যায়ের 19 K এর পরের মৌলটি 20Ca । নিচে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে Ca মৌলের অবস্থান পর্যায় সারণিতে নির্ণয় করা হলো-

Ca মৌল এর ইলেকট্রন বিন্যাস-

Ca(20)1 s22 s22p63 s23p64 s2

পর্যায় নির্ণয় : Ca এর ইলেকট্রনসমূহ 4টি স্তরে বিন্যস্ত হওয়ায় Ca ৪র্থ পর্যায়ের মৌল।

গ্রুপ নির্ণয় : Ca এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরের s অরবিটালে 2 টি ইলেকট্রন রয়েছে। তাই এটি 2 নং গ্রুপের মৌল।

সুতরাং বলা যায়, Z তথা Ca মৌলটি পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের 2নং গ্রুপে অবস্থিত।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z মৌল তিনটি যথাক্রমে P, Cl এবং Ca; কেননা একই পর্যায়ের 16 S এর পূর্বের মৌলটি 15P এবং পরের মৌলটি 17Cl । X ও Y দ্বারা গঠিত যৌগ PCl3, যা পানিতে অদ্রবণীয় কিন্তু Z ও Y দ্বারা গঠিত যৌগ CaCl2 পানিতে দ্রবণীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

CaCl2 যৌগে Ca পরমাণু 2টি ইলেকট্রন দান করে। অপরদিকে Cl পরমাণু একটিমাত্র ইলেকট্রন গ্রহণে সমর্থ হওয়ায় প্রতিটি Ca পরমাণুর জন্য 2টি Cl পরমাণুর প্রয়োজন হয়। এরূপে Ca2+Clআয়ন সৃষ্টি হয়। CaCl2 কে পানিতে দ্রবীভূত করার সময় H2O এর ধনাত্মক মেরু CaCl2 এর ঋণাত্মক আয়নের দিকে এবং H2O এর ঋণাত্মক আয়ন CaCl2 এর ধনাত্মক আয়নের দিকে আবর্তিত হয়। ফলে CaCl2 এর Ca2+ আয়ন ও Clআয়নসমূহ পানি অণু দ্বারা আকর্ষিত হয় এবং কেলাস ল্যাটিস থেকে ক্রমশ দ্রবণে চলে আসে ।

Ca2+Clআয়নসমূহ দ্রবণে পুরোপুরি মুক্ত থাকে না। তারা দ্রাবক পানি অণুর সাথে সংযোজিত থাকে। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানি অণুর সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। এ নির্গত তাপশক্তির প্রভাবে CaCl2 এর কেলাস-ল্যাটিস থেকে আয়নগুলো পৃথক হয়ে পানিতে দ্রবীভূত হয়।

 

অপরদিকে PCl3 একটি অপোলার সমযোজী যৌগ। এটি ক্যাটায়ন বা অ্যানায়নে বিভক্ত হতে পারে না বলে পানির অণু কর্তৃক আকৃষ্ট হয় না। এজন্য PCl3 পানিতে অদ্রবণীয়।

সুতরাং দেখা যাচ্ছে, CaCl2 পানিতে দ্রবণীয় কিন্তু PCl3 পানিতে অদ্রবণীয় ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[X, Y, Z…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”