A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[X, Y, Z,…’ সিলেট বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

 [X, Y, Z, P, Q ও R মৌলের প্রতীক নয়]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমযোজী যৌগের অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ঘটলে আংশিক ধনাত্মক ও আংশিক ঋনাত্মক চার্জবিশিষ্ট যে প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলারিটি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Na ও Na+ এর মধ্যে Na আকার বড়। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়–

Na → 1s2 2s2 2p6 3s1                   

Na+→1s2 2s2 2s2 2p6

Na এর সর্বশেষ ইলেকট্রনটি ৩য় কক্ষপথ প্রবেশ করেছে। Na ১টি ইলেক্ট্রন ত্যাগ করে Na+ আয়ন হলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন Ne(10) এর সমান ইলেক্ট্রন অর্জন করে এবং কক্ষপথ ইলেকট্রন কাঠামো লাভ করে ফলে পারমানবিক আকার Na (0.190 nm) অপেক্ষা Na+ (0.16 nm) কম হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের P, Q, R মৌল তিনটি যথাক্রমে F, Cl ও Br । আমরা জানি, পর্যায় সারণির একই গ্রুপে যতোই নিচের পাওয়া যায়, মৌলের ইলেক্ট্রন আসক্তি ততোই কমে। কেননা একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেক্ট্রনের স্তর সংখ্যা ও বাড়তে থাকে অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়। ফলে আগমনকারী ইলেক্ট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কম হয়। সেই অনুসারে উদ্দীপকের ইলেকট্রন আসক্তির ক্রম F > Cl > Br হওয়া উচিত ছিলো কিন্তু ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম Cl > F > Br. এর কারণ ফ্লোরিন (F) পরমাণুর ক্ষুদ্র আকার। ফ্লোরিণের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তর হলো দ্বিতীয় শক্তিস্তর। তৃতীয় শক্তিস্তরের তুলনায় দ্বিতীয় স্তরের আকার ছোট হওয়া এবং ক্ষুদ্র পরিসরে ৭টি ইলেক্ট্রন থাকায় তাতে ইলেক্ট্রন মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি ফলে আগমনকারী ইলেক্ট্রনের প্রতি দ্বিতীয় স্তরের ইলেক্ট্রনসমূহের বিকর্ষণ বেশি হওয়ায় সামগ্রিকভাবে ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তির মান কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে X, Y ও Z দ্বারা যথাক্রমে সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg) এবং অ্যালুমিনিয়াম (Al) নির্দেশ করে এবং Q প্রতীক দ্বারা Cl পরমাণু নির্দেশ করে।

X ও Q, Y ও Q; Z ও Q দ্বারা যথাক্রমে NaCl1, MgCl2 এবং AlCl3 যৌগ বুঝায়।

পর্যায় সারণির যে কোনো পর্যায়ে বাম দিকে থেকে যতোই ডান দিকে যাওয়া যায়, ক্যাটায়ন সমূহের ধনাত্মক চার্জ ও ততো বৃদ্ধি পায়। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা ততোই বৃদ্ধি পায়। ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্ট যৌগের গলনাঙ্ক হ্রাস পায়।তৃতীয় পর্যায়ে Na+ আয়ন এর চেয়ে Mg2+ আয়নের পোলায়ন ক্ষমতা বেশি। Mg2+ আয়ন অপেক্ষা Al3+ আয়নের পোলারায়ন ক্ষমতা আরো বেশি। তাই এসব আয়নের যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। যেমন, NaCl (গলনাঙ্ক 801° C) > MgCl2 (গলনাঙ্ক 714° C) > AlCl190° গলনাঙ্ক 190° C)।

সুতরাং পোলারায়ন ক্ষমতার ক্রম হল Na+ < Mg2+ < Al1+ অর্থাৎ AlCl3 এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পর্যায় ক্রমে MgCl2 ও NaCl এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পর্যায়ক্রমে MgCl2 ও NaCl এর বৈশিষ্ট্য হ্রাস পাবে। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হবে; AlCl3 > MgCl2 > NaCl.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[X, Y, Z,…’ সিলেট বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”