A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘Y গ্যাসটি চুনাপাথরের…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

Y গ্যাসটি চুনাপাথরের বিয়োজনে উৎপন্ন হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্জ্য পানির নমুনার বিয়োজনযোগ্য ও অযোগ্য জৈব যে অংশে সিডীয় K2Cr2O7 কর্তৃক জারণের প্রতি সংবেদনশীল সে অংশকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে COD বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

FeCl3 একটি লুইস এসিড। কারণ আমরা জানি, যেসকল যৌগ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে লুইস এসিড বলে। FeCl3 এর কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সম্প্রসারিত হয়েছে। ফলে, এটি Cl2 অণুর বন্ধন ইলেকট্রন গ্রহনের মাধ্যমে ইলেকট্রোফাইল গঠন করে। 

তাই FeCl3 একটি লুইস এসিড

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চুনাপাথরের তাপীয় বিযোজন এর সমীকরণ- 

CaCO3→ΔCaO+CO2

সুতরাং, Y গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড (CO2)। 

এখানে,
CO2 এর আণবিক ভর,
M=12+16×2=44 kg/mol
=44×10−3 g/mol
তাপমাত্রা, T=27 ∘C

=(27+273)K=300 K

মোলার গ্যাস ধ্রুবক,

R=8.314Jk−1 mol−1

r.m.s. বেগ, C=? 

আমরা জানি, 

C=3RTM 

বা, C=3×8.314×30044×10−3 

∴C=412.38 ms−1 

সুতরাং, 27∘C তাপমাত্রায় CO2 গ্যাসের r.m.s. বেগ 412.38 ms−1 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রদত্ত উদ্দীপকে দুইটি গ্যাসের (X ও Y গ্যাস) লেখচিত্র দেখানো হয়েছে। গ্যাস দুইটির মধ্যে Y গ্যাসটি অর্থাৎ CO2 গ্যাস আদর্শ গ্যাসের তথা X এর অবস্থার সমীকরণ অনুসরণ করে না। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো PV=nRT। যেখানে P চাপ, V আয়তন, n মোল সংখ্যা, R মোলার গ্যাস ধ্রুবক এবং T তাপমাত্রা নির্দেশ করে।

আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে এই সূত্র মেনে চলে। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ (δuδv)T=0,U= গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V= গ্যাসের আয়তন, T= কেলভিন তাপমাত্রা।
অপরদিকে যেসব গ্যাস PV=nRT সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী, গ্যাসের অণুসূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসসমূহের আয়তন একেবারেই নগণ্য নয়। এ কারণে উচ্চ চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাস এর থেকে বেশি হয়। দ্বিতীয়ত, গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। এই স্বীকার্যও চাপ বাড়ালে প্রযোজ্য নয়। চাপ বাড়ালে অণুগুলো খুব কাছে আসে, তখন আকর্ষণ বল কার্যকর হয়। এ কারণে বাস্তব গ্যাস PV=nRT এই সূত্র মেনে চলে না। সেসব গ্যাস ভ্যানডার-ওয়ালসের সংশোধনকৃত সূত্র মেনে চলে । ভ্যানডার-ওয়ালস সূত্রানুসারে,

(P+n2a V2)(Vnb)=nRT যেখানে a ও bধ্রুবক।

ভ্যানডার-ওয়ালস ও আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাসের চাপ (P)= বাস্তব গ্যাসের চাপ (P)+n2aV2
উপর্যুক্ত সমীকরণ থেকে বলা যায়, কোনো গ্যাসের আদর্শ অবস্থায় প্রাপ্ত চাপ অপেক্ষা বাস্তব অবস্থায় প্রাপ্ত চাপ কম হয়। সুতরাং উদ্দীপকের Y গ্যাসটির ক্ষেত্রে চাপজনিত ত্রুটি থাকায়, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় উদ্দীপকের Y(CO2) গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘Y গ্যাসটি চুনাপাথরের…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”