A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘y=10sin⁡(12πt−πx20) সমীকরণটি একটি…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ২২🏢 প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

y=10sin⁡(12πt−πx20) সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্দেশ করে। যেখানে x ও y কে সে.মি.-এ প্রকাশ করা হয়েছে। তরঙ্গটি 0.08kgm−3 ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে ঐ উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ঐ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক অর্থাৎ বল ধ্রুবক বলে। এ ধ্রুবকের মান স্প্রিং এর দৈর্ঘ্য, এর জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। সুতরাং স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে স্প্রিং এর বল ধ্রুবক পরিবর্তিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, Y=10sin⁡(12πt−πx20)....................(i)

আমরা জানি, Y=Asin⁡2πλ(vt−x)

=Asin⁡(2πλvt−2πλx)....................(ii)

এখন (i) ও (ii) নং সমীকরণ তুলনা করে পাই, 12π=2πλv
আবার, 2πλ=π20

∴λ=40 cm
∴v=40×12π2π=240 cm s−1

অতএব, উদ্দীপকের তরঙ্গের বেগ 240 cm s−1 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, λ=40 cm=0.4 m [‘গ’ হতে]
তরঙ্গের বেগ, v=240 cm s−1=2.4 m s−1 [‘গ’ হতে]
তরঙ্গের কম্পাংক, f=vλ=2.40.4=6 Hz
তরঙ্গের বিস্তার, A= 10 cm=0.1 m
মাধ্যমের ঘনত্ব, ρ=0.08 kg m−3
প্রমাণ তীব্রতা, I0=10−12 W m−2
এখন, প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রবাহিত শব্দের তীব্রতা,

I=2π2f2A2vρ
=2×(3.1416)2×62×(0.1)2×2.4×0.08=1.36438Wm−2

∴ শব্দটির তীব্রতা লেবেল, β=10log⁡II0

=10log⁡1.3643810−12 dB=121.35 dB

আমরা জানি, সর্বোচ্চ 120 dB পর্যন্ত শ্রাব্য। অতএব উদ্দীপকের তরঙ্গটি শ্রাব্য নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘y=10sin⁡(12πt−πx20) সমীকরণটি একটি…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”